1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত চালকের ঢামেকে মৃত্যু - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৪৪ বার পঠিত

রাজধানীর আদাবরের ঢাকা উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন আলমগীর হোসেন (৪০) নামে এক সিএনজিচালক।

সোমবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ঢামেক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আলমগীর হোসেন নামে তার এক স্বজন জানান, গত ৩০ জুন বেলা সাড়ে ১২টার টার দিকে ঢাকা উদ্যান এলাকায় তিন দুর্বৃত্ত আলমগীরের সিএনজিতে উঠে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতাল নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা যান তিনি।

আলমগীরের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকায় থাকতেন তিনি।

এ বিষয়ে আদাবর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গত ৩০ জুন ঢাকা উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলমগীর হোসেন গুরুতর আহত হন। ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নদী বন্দর / বিএফ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com