1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ফুটফুটে ছেলেসন্তানের মা হলো ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত পলাতক - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২১৪ বার পঠিত

লালমনিরহাটের কালীগঞ্জে ফুটফুটে এক ছেলেসন্তান জন্ম দিয়েছে ধর্ষণে অন্তঃসত্ত্বা এক কিশোরী। রোববার (৪ জুলাই) রাতে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মা হয় ওই কিশোরী।

ধর্ষণের ঘটনায় গত ২০ এপ্রিল কিশোরীর বাবা বাদী হয়ে রবিউল ইসলাম (২২) নামের একজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তবে মামলার আড়াই মাসেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি উপজেলার একরামুল হকের ছেলে।

ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, অন্তঃসত্ত্বা হওয়ার ৯ মাস অতিবাহিত হলে শনিবার (৩ জুলাই) থানা পুলিশের কাছে যায় কিশোরীর পরিবার। পরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন মামলাটির তদন্তকারী কর্মকর্তাকে দিয়ে কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রোববার রাতে সেখানেই ওই কিশোরী একটি ছেলেসন্তানের মা হয়। বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছে।

কিশোরীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কষ্ট করে দুবেলা দুমুঠো খাবারের জন্য মাটি কাটার কাজ করে সংসার চালাই। দরিদ্র হলেও আমারতো সম্মান আছে। আমি মানুষকে মুখ দেখাতে পারি না। এখন এই সন্তানের ভবিষ্যত কী হবে? আমি বাড়ির বাইরে কাজ করার সুযোগে যে আমার মেয়ের এমন সর্বনাশ করেছে তার ফাঁসি চাই।’

এ বিষয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com