1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
হাতিরঝিলে নিষিদ্ধ মাদক ‌‘ম্যাজিক মাশরুম’সহ গ্রেফতার ২ - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ১৭৩ বার পঠিত

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে র্যাব-১০-এর একটি টিম রাজধানীর হাতিরঝিল থেকে তাদেরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

নদী বন্দর / বিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com