1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
প্রধানমন্ত্রীর কাছে জিএম কাদেরের বিচার চাইলেন এরিক এরশাদ - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২০০ বার পঠিত

পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে প্রধানমন্ত্রীর কাছে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বিচার চেয়েছেন দলটির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ছেলে এরিক এরশাদ।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরিক।

এরিক এরশাদ বলেন, ‘আমার ও আমার মা বিদিশা এরশাদের বিরুদ্ধে আমার চাচা জিএম কাদের মিথ্যা, বানোয়াট নিউজ করাচ্ছেন। আমার ও আমার মায়ের যদি কোনো ক্ষতি হয়, সেটার জন্য দায়ী থাকবেন একমাত্র আমার চাচা জিএম কাদের।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার চাচা জিএম কাদেরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

সংবাদ সম্মেলনে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেন, ‘জাতীয় পার্টির অফিসিয়ালি ফেসবুক পেজে এরিক ও বিদিশার বিরুদ্ধে করা নিউজ শেয়ার করা হচ্ছে। সব ষড়যন্ত্রে জিএম কাদের দায়ী।’

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com