1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
আবদুল কাদেরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২০১ বার পঠিত

জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার (২৬ ডিসেম্বর) রাষ্ট্রপতির কার্যালয়ের (বঙ্গভবন) পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল কাদেরের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল কাদের।

গত ৮ ডিসেম্বর শারীরিক নানা জটিলতার কারণে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইতে নেওয়া হয় আবদুল কাদেরকে। চেন্নাইয়ের চিকিৎসকরা জানান, ফোর্থ স্টেজে থাকা ক্যান্সার আক্রান্ত আবদুল কাদেরের শরীর কেমোথেরাপি নেওয়ার মতো অবস্থাতে ছিল না।

পরে ২০ ডিসেম্বর তাকে দেশে ফিরিয়ে এনে ভর্তি করানো হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয় তার।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com