1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ইসলামী ব্যাংক বগুড়া জোনের শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত - Nadibandar.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২০৫ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বগুড়া জোনের “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার ১০ জুলাই ২০২১, অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ডাইরেক্টর সৈয়দ আবু আসাদ এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী।

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য মোহাম্মদ হারুনার রশিদ ওয়েবিনারে বক্তব্য দেন। ব্যাংকের বগুড়া জোনপ্রধান মোঃ আবদুস সোবহান এর সভাপতিত্বে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা এবং বগুড়া জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com