1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বগুড়ার তিন হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২১৪ বার পঠিত

বগুড়ার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন এবং উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

করোনায় মৃতরা হলেন- বগুড়ার শাজাহানপুরে রনজিদা বেগম (৪৮) এবং সদরের রুমানা বেগম (৩৮), নওগাঁর ইসমাইল হোসেন (৬০) ও জাহানারা বেগম (৬০), জয়পুরহাটের রাবেয়া বেগম (৬০)। এদের মধ্যে ইসমাইল, জাহানারা ও রাবেয়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, রনজিদা সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল এবং রুমানা বেগম টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অপরদিকে করোনা উপসর্গ নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন মারা যান।

ডা. তুহিন জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৬৫০টি নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২২ দশমিক ১৫ শতাংশ। এদের মধ্যে সদরের ৭০ জন, শেরপুরের ২০ জন, আদমদীঘিতে ১০ জন, সারিয়াকান্দিতে ১০ জন, গাবতলীতে আটজন, শাজাহানপুরে ছয়জন, দুপচাঁচিয়ায় পাঁচজন, কাহালুতে চারজন, ধুনটে চারজন, সোনাতলায় তিনজন, শিবগঞ্জে দুজন এবং নন্দীগ্রামে দুজন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১৭৩ জন।

নদী বন্দর / এমকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com