1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. br3mbo@gmail.com : br3mbo :
  3. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  4. wpenginebot@wpengine.com : wpenginebot :
  5. wphiddenbot@gmail.com : Cache Worker :
সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২১৬ বার পঠিত

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মারা গেছেন (ইন্নালিল্লাহি… রজিউন)।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় কালীগঞ্জ শহরের আড়পাড়ার নিজ বাস ভবনে তিনি মারা যান। মরহুমের ছেলে লিখন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আব্দুল মান্নানের ছেলে লিখন জানান, মৃত্যুর আগে ডায়াবেটিস লেভেল জিরো হয়েছিল। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে আসেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে ১৯৭৭ সাল থেকে পরপর তিনবার ইউপি চেয়ারম্যান, ১৯৯৩ সাল থেকে দুইবার পৌর চেয়ারম্যান এবং ২০০৮ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে নির্বাচিত হন। এছাড়া ২০০৪ সাল থেকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছিলেন।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com