1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
করোনায় চমেকের সাবেক সহযোগী অধ্যাপকের মৃত্যু - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৩৯ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ মোস্তফা কামাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. মোস্তফা কামাল চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজ্জুরী গ্রামের স্কুল শিক্ষক আবু তাহেরের ছেলে। চমেক হাসপাতাল থেকে অবসর নেয়ার পর তিনি চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা দুইজনেই চিকিৎসক বলে জানা গেছে।

ডা. মোস্তফা কামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জাগো নিউজকে বলেন, প্রবীণ এ চিকিৎসকের মৃত্যুতে বিএমএ চট্টগ্রামের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com