1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ঈদের আগে সাংবাদিকদের বেতন-ভাতা পরিশােধের দাবি - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৭২ বার পঠিত

পবিত্র ঈদুল আজহার আগেই সাংবাদিকদের বেতন ও উৎসবভাতা প্রদানের জন্য গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।

সােমবার রাতে বিএফইউজের কার্যনির্বাহী পরিষদের নেতাদের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এই আহ্বান ও উদ্বেগ জানানাে হয়। বিএফইউজের সভাপতি মােল্লা জালালের সভাপতিত্বে ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয়।

বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদের সঞ্চালনায় এ সভায় অংশ নেন সংগঠনটির সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য মনজুরুল আহসান বুলবুল, সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, কোষাধ্যক্ষ দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজের দফতর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, সদস্য নূরে জান্নাত আখতার সীমা, সেবিকা রানি ও খায়রুজ্জামান কামাল।

সভা থেকে করােনা মহামারির এই পরিস্থিতিতে কোনো রকম টালবাহানা না করে ঈদের আগে সাংবাদিকদের বেতন ও উৎসবভাতা প্রদান, পাওনা পরিশােধ এবং ছাঁটাই বন্ধের আহ্বান জানানাে হয়। গণমাধ্যম প্রতিষ্ঠানের যেসব মালিক বিএফইউজের এই আহ্বানকে উপেক্ষা করবে, তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানাে হয় এই সভায়। সভায় গভীর উদ্বেগের সঙ্গে নেতৃবৃন্দ বলেন, এই মহামারিকালেও দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়ােগ লক্ষ করা যাচ্ছে।

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়ােগ হয়েছে, যা উদ্বেগজনক ও দুঃখজনক। এ ধরনের ঘটনা সাংবাদিকবান্ধব সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে এবং সরকারের ইতিবাচক ও সফল কাজগুলােকে ম্লান করে দেবে। বিএফইউজের সভা থেকে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানানাে হয়।

গত ৫ জুন অনুষ্ঠিত বিএফইউজের কার্যনির্বাহী পরিষদের ভার্চুয়াল সভায় আগামী ৩১ জুলাই বিএফইউজের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছিল। সােমবার রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় দেশের বিদ্যমান করােনা পরিস্থিতিতে নির্ধারিত তারিখে প্রতিনিধি সম্মেলন করা সম্ভব নয় তাই বিএফইউজের কার্যনির্বাহী পরিষদের পরবর্তী সভায় প্রতিনিধি সম্মেলনের তারিখ ঠিক করা হবে।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com