1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মাটিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল চালকের - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ২২৯ বার পঠিত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে নড়াইল লোহাগড়া সড়কের নাকসী মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহেল রানা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফরিদ শেখের ছেলে। তিনি নড়াইলের রূপগঞ্জ বাজারের সোহাগ স্টিল নামের একটি দোকানে বাক্স তৈরির কাজ করতেন ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে দোকান থেকে বাড়ি ফিরছিলেন সোহেল। নড়াইল-কালনা সড়কের নাকসী মাদরাসা এলাকায় পৌঁছালে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা মাটিবাহী ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে সোহেল রানা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com