1. nadibandarne@hotmail.com : acfubekk :
  2. badsha.dru@gmail.com : admi2017 :
  3. br3mbo@gmail.com : br3mbo :
  4. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  5. nadibandarzb@outlook.com : ixodovru :
  6. wpenginebot@wpengine.com : wpenginebot :
  7. wphiddenbot@gmail.com : wphiddenbot :
  8. nadibandarqu@hotmail.com : zimeuyyi :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১২১ বার পঠিত

সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে নৌপরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হার ৯৫ শতাংশ। বুধবার (২৮ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অগ্রগতি পর্যালোচনা সভায় (ভার্চুয়াল) এ তথ্য জানানো হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয় ৫৪টি প্রকল্প বাস্তবায়ন করেছে। এগুলোর মধ্যে এডিপিভুক্ত ৪৪টি এবং নিজস্ব অর্থায়নের ১০টি প্রকল্প। ৫৪টি প্রকল্পের মধ্যে ১১টি প্রকল্প শেষ হয়েছে। এর মধ্যে এডিপিভুক্ত নয়টি এবং নিজস্ব অর্থায়নের দুটি। গত অর্থবছর পর্যন্ত এডিপিভুক্ত ৪৪টি প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি শতকরা ৯৫ ভাগ এবং নিজস্ব অর্থায়নে ১০টি প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি শতকরা ৬৩ ভাগ। ৫৪টি প্রকল্প বাস্তবায়নের সার্বিক অগ্রগতি শতকরা ৮৮ ভাগ।

‘২০১৯-২০ অর্থবছরে এডিপি বাস্তবায়ন অগ্রগতি ছিল ৮৪ দশমিক ৭৩ ভাগ। চলতি ২০২১-২২ অর্থবছরে এডিপিতে বরাদ্দ রয়েছে ৪ হাজার ১৭ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থ ২ হাজার ৮৮৫ কোটি ৩৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য এক হাজার ১৩২ কোটি টাকা।’

প্রতিমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতিতেও নৌপরিবহন মন্ত্রণালয় বিশেষ করে চট্টগ্রাম, মোংলা বন্দর ও স্থলবন্দর ঝুঁকি নিয়ে কাজ করেছে, অনেক কাজ হয়েছে। বেনাপোল ও চট্টগ্রাম বন্দরের ক্রাইসিস ফেইস করা হয়েছে। অভ্যন্তরীণ নৌপথ সচল রেখে চেইন অব সাপ্লাই ধরে রেখেছিলাম।’

jagonews24

তিনি বলেন, ‘কোভিডকে মাথায় রেখেই প্রকল্পের কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কৃচ্ছতা সাধন নীতি অবলম্বন করতে হবে। টেন্ডার জাতীয় কার্যক্রম এখন থেকেই শুরু করতে হবে, যাতে শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি সাধন হয়।’

এডিপিভুক্ত ৪৪টি প্রকল্পের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ১৯টি, নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সাতটি, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের দুটি, জাতীয় নদী রক্ষা কমিশনের একটি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি, পায়রা বন্দর কর্তৃপক্ষের দুটি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দুটি, নৌপরিবহন অধিদফতরের একটি এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের আটটি প্রকল্প রয়েছে।

নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন ১০টি প্রকল্পের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাঁচটি, বিআইডব্লিউটিসির তিনটি, মোংলা বন্দর কর্তৃপক্ষের একটি এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের একটি প্রকল্প রয়েছে।

সভায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, সংস্থা প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com