1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
‘প্রতি শনিবার ১০ মিনিট করে নিজ বাসাবাড়ি পরিষ্কার করতে হবে’ - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১২৪ বার পঠিত

প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিট করে প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার করতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাজধানীর মগবাজার চৌরাস্তা এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশকনিধনে চিরুনি অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, বিভিন্ন ধরনের খোলা প্যাকেট বা পাত্র, ছাদ কিংবা অন্যকিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কারও মৃত্যু না হয়, সে জন্যই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে ২৭ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত শুক্রবার ব্যতীত ১০ দিনব্যাপী মশকনিধনে চিরুনি অভিযানসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া নগরবাসীর কল্যাণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪টি নগর স্বাস্থ্যকেন্দ্রেই ডেঙ্গু রোগের ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপ ব্যবহার করেও যেকোনো নাগরিক অতিসহজেই সরাসরি তার মতামত কিংবা অভিযোগ ডিএনসিসির কাছে তুলে ধরতে পারছেন এবং দ্রুততম সময়ের মধ্যেই সমস্যার সমাধান পাচ্ছেন।

আতিকুল ইসলাম ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ উল্লেখ করে সকলকে যথাযথভাবে মাস্ক পরিধানের আহ্বান জানিয়ে বলেন, নিজের পরিবারসহ শহর ও দেশকে সুরক্ষিত রাখার জন্য কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে আমাদের সকলকেই সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

নদী বন্দর / পিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com