1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
‘ঢাকাই মসলিন হাউস’ করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয় - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১৫৮ বার পঠিত

বড় পরিসরে বাণিজ্যিক ভিত্তিতে মসলিন উৎপাদনের জন্য ‘ঢাকাই মসলিন হাউস’ প্রতিষ্ঠা করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সচিবালয়ে ‘জনপ্রশাসন পদক-২০২১’ প্রাপ্তির বিষয়ে অবহিতকরণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক সভায় এ কথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

মন্ত্রী বলেন, ঢাকার অদূরে রূপগঞ্জ উপজেলার তারাবতে জুটো ফাইবার গ্লাস ইন্ড্রাস্ট্রিজের জমিতে ‘ঢাকাই মসলিন হাউস’ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাণিজ্যিক উৎপাদনের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল সংখ্যক লোকের বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে। আশা করা যায়, শিগগিরই বাংলাদেশের রফতানি পণ্যের তালিকায় মসলিন কাপড় যুক্ত হবে।

সভায় বস্ত্র ও পাট সচিব মো. আবদুল মান্নান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, এনডিসি, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. শাহ আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নদী বন্দর / সিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com