1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ইউনাইটেডে আগুনে পুড়ে মৃত্যু : কোটি টাকা পেল চারজনের পরিবার - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১৩৪ বার পঠিত

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে মারা যাওয়া চার ব্যক্তির পরিবারকে ২৫ লাখ করে মোট এক কোটি টাকা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। টাকা পরিশোধের বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে জানানো হয়েছে।

ক্ষতিপূরণ দেয়ার বিষয়টি বৃহস্পতিবার (২৯ জুলাই) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক ও অ্যাডভোকেট নিয়াজ মাহমুদ।

ব্যারিস্টার অনিক আর হক বলেন, ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ পে-অর্ডারের মাধ্যমে নিহত পাঁচ ব্যক্তির মধ্যে চারজনের প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল আগুনে পুড়ে মারা যাওয়া পাঁচ ব্যক্তির মধ্যে চারজনের প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ করে টাকা দিতে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই নির্দেশ দেন।

গত বছরের ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় ১ জুন বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজীব, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও নিয়াজ মাহমুদ জনস্বার্থে পৃথক দুটি রিট দায়ের করেন।

আগুনে মারা যাওয়া রোগীরা হলেন- রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫) ও মো. মাহাবুব (৫০)।

অন্যদিকে নিহত পাঁচ ব্যক্তির মধ্যে একজন মনির হোসেনের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করায় আদালত তার বিষয়ে কোনো আদেশ দেননি।

আদেশে আগুনে পুড়ে মারা যাওয়া পাঁচ ব্যক্তির মধ্যে চারজনের প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিক ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। পরে আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

সেই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ প্রাথমিক ক্ষতিপূরণ হিসেবে চার পরিবারকে ৩০ লাখের জায়গায় ২৫ লাখ টাকা করে দেয়ার নির্দেশ দেন।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com