1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ভোলা ছেড়েছে ৫ লঞ্চ, কমেছে যাত্রীর চাপ - Nadibandar.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৯২ বার পঠিত

গার্মেন্টসহ রফতানিমুখী শিল্পকারখানার যাত্রীদের নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশে ভোলার বিভিন্ন ঘাট থেকে ছেড়ে গেছে ৫টি লঞ্চ। তবে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে যাত্রীদের চাপ ছিল খুই কম। সোমবার (২ আগস্ট) সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ভোলার বিভিন্ন ঘাট থেকে এ লঞ্চগুলো ছেড়ে যায়।

ভোলার খেয়াঘাট থেকে ছেড়ে যাওয়া এম.ভি বালিয়া লঞ্চের সুপারভাইজার মো. আমিনুল ইসলাম জানান, ভোলার খেয়াঘাট থেকে আজ সকাল ৯টার দিকে প্রায় ২৫০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে লঞ্চ ছেড়েছি। আশাকরি বিকেল সাড়ে ৩টার মধ্যে ঢাকায় গিয়ে পৌঁছাব। মাত্র ১২টি কেবিন ও একটি ভিআইপি কেবিন বুকিং হয়েছে। আর বাকি সব কেবিন ফাঁকা রয়েছে।

তিনি আরও জানান, গতকাল রোববারের চেয়ে আজ যাত্রীর সংখ্যা খুবই কম। লঞ্চের যাত্রীরা সবাই যাতে মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য স্টাফরা কাজ করে যাচ্ছে।

jagonews24

ভোলা বিআইডব্লিউটিয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, ভোলার খেয়াঘাট থেকে এম.ভি বালিয়া, ইলিশা ঘাট থেকে গ্রিন লাইন, তাসরিফ-৩, ও চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে তাসরিফ-৪ ও কর্ণফুলী-১২ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

তিনি জানান, গতকালের থেকে আজ প্রতিটি লঞ্চে যাত্রীদের সংখ্যা অনেক কম ছিল। লঞ্চে যাত্রীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে এজন্য প্রতিটি লঞ্চের মালিক, সুপারভাইজার ও স্টাফদের নির্দেশ দিয়েছি।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com