1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
কর্ণফুলী থেকে মৃত ডলফিন উদ্ধার - Nadibandar.com
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৯৬ বার পঠিত

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে একটি মৃত ডলফিনের বাচ্চা উদ্ধার করা হয়েছে। তবে ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে সেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে সংরক্ষণ করা হয়েছে।

স্থানীয়দের খবরে রোববার (১ আগস্ট) দুপুরে থানার হামিদচর এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তারা। এর আগে গত ১৫ জুলাই বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী এলাকায় কর্ণফুলীর শাখা ছন্দারিয়া খাল থেকে আরেকটি ডলফিন উদ্ধার করা হয়েছিল।

গবেষকরা জানান, উদ্ধার হওয়া ডলফিনটি একটি ছোট বাচ্চা। যার আনুমানিক বয়স এক বছর। ডলফিনটির দৈর্ঘ্য তিন ফুট পাঁচ ইঞ্চি।

চবির প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘ধারণা করা হচ্ছে, বৃষ্টির পানিতে কর্ণফুলী নদী একটু দূষণমুক্ত হওয়ায় বাচ্চা ডলফিনটি খেলছিল। জেলেদের জালে এটির মৃত্যু হতে পারে। ডলফিনটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে গবেষণার জন্য চবির হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে সংরক্ষণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘ডলফিন সংরক্ষণে সরকারের সংশ্লিষ্ট দফতরের আরও তৎপর হওয়া উচিত। এক্ষেত্রে জেলেদের সচেতনতার জন্য তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিতে পারে।’

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com