1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সেজান জুস কারখানায় আগুন : ডিএনএ টেস্টে ৪৫ লাশের পরিচয় শনাক্ত - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১২৯ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডের সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে মৃত ৪৮ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক শাখা। সিআইডি লাশগুলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করবে। এরপর সেগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করবে জেলা প্রশাসন।

সোমবার (২ আগস্ট) সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জাগো নিউজকে বলেন, পুড়ে মারা যাওয়া ৪৮টি লাশের পরিচয় শনাক্ত করতে ৬৬ স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে থেকে ৪৫ জনের লাশ শনাক্ত করা গেছে। বাকি তিনজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।’

তিনি বলেন, ‘৪৫ জনের মধ্যে ৩০ জন নারী ও ১৫ জন পুরুষের মরদেহ রয়েছে। আমরা ডিএনএ টেস্টের জন্য দুই ধরনের নমুনা সংগ্রহ করেছিলাম।’

সিআইডি লাশগুলো হস্তান্তর করলে জেলা প্রশাসন সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করবে। লাশ দাফনের জন্য মৃত ব্যক্তির পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানা গেছে।

গত ৮ জুলাই রূপগঞ্জের হাসেম ফুড কারখানায় আগুনে পুড়ে ৫১ জনের মৃত্যু হয়। নিহত তিন ব্যক্তির পরিচয় শনাক্ত হওয়ায় তখনই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। বাকি লাশগুলো শনাক্ত করার উপায় ছিল না। পরে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়। এরপর স্বজনদের কাছ থেকে ডিএনএ সংগ্রহ করা হয়।

নদী বন্দর / সিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com