ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকের মামলা ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদক এবং পর্নোগ্রাফি আইনে মামলা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে এ তথ্য জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ‘বুধবার বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরপর প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসা থেকেও বিপুল পরিমাণ মাদক ও সিসার সরঞ্জাম জব্দ করা হয়।’
তিনি বলেন, ‘পরীমনির বিরুদ্ধে মাদকের একটি মামলা ও নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফির দুটি মামলা হচ্ছে। মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। বনানী থানায় র্যাব বাদী হয়ে মামলা করবে।’
এছাড়া পরীমনির সঙ্গে আটক হওয়া আশরাফুল ইসলাম দীপু এবং রাজের সঙ্গে আটক হওয়া সবুজ আলীর বিরুদ্ধেও একই মামলা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
নদী বন্দর / জিকে