1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৩ ভারতীয় জেলে আটক - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩১০ বার পঠিত

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মৎস্য আহরণের সময় ভারতীয় একটি ট্রলারসহ ১৩ জেলেকে আটক করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।

রোববার (৮ আগস্ট) দুপুর ১টায় এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক।

তিনি বলেন, ‘মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া থেকে ১৫.৪ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে টহল দিচ্ছিল আমাদের কোস্টগার্ডের জাহাজ সোনার বাংলা। সেখানে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মৎস্য আহরণ করছিল এফবি স্বর্ণতারা নামক একটি ভারতীয় ট্রলারে থাকা জেলেরা। এ সময় অভিযান চালিয়ে ট্রলারটিসহ ১৩ জন ভারতীয় জেলেকে আটক করা হয়।’

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আমিরুল হক আরও বলেন, ‘আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় স্থানান্তর করা হয়েছে।’

এর আগে গত বছরের ২ ডিসেম্বর ১৭ জন জেলেসহ এফ বি মা শিবানী ও ২৩ ডিসেম্বর ১৬ জন জেলেসহ এফবি মঙ্গল চন্ডি এবং চলতি বছরের ২৯ জানুয়ারি ২৮ জন জেলেসহ শঙ্খদ্বীপ ও স্বর্ণতারা নামে দুটি ট্রলার আটক করে কোস্টগার্ড।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com