1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বিমানবন্দর সড়কে পিকআপের ধাক্কায় রিকশাচালক নিহত - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১১৫ বার পঠিত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা ব্রিজ এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় আব্দুল আজিজ (৬০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী রওশন আরা জানান, সোমবার সন্ধ্যার দিকে কাওলা ব্রিজের পাশে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি পিকআপভ্যান আব্দুল আজিজকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, আব্দুল আজিজের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানায়। তারা বিমানবন্দর সংলগ্ন প্রেম বাগান এলাকায় সপরিবারে থাকতেন। তাদের ছয় মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় ১০২ নম্বর ওয়ার্ডে রাতেই তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নদী বন্দর / বিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com