1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সব জেলায় বঙ্গবন্ধুর স্মৃতিভিত্তিক ডকুমেন্টারি নির্মাণ করা প্রয়োজন - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১২৬ বার পঠিত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের সব জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন অঙ্কিত স্থান নিয়ে ৬৪টি আলাদা ডকুমেন্টারি নির্মাণ করা প্রয়োজন।

যিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, যার যোগ্য ও দূরদর্শী নেতৃত্বে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার বর্ণাঢ্য জীবন ও আদর্শ বাঙালিদের জন্য অনুসরণীয়, সেই নেতার স্মৃতির বিষয়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য আলাদা আলাদাভাবে এই ডকুমেন্টারি নির্মাণ করতে হবে।

বুধবার (১১ আগস্ট) মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন অঙ্কিত স্থান নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন নির্মিত ডকুমেন্টারি ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’ এর মোড়ক উন্মোচন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ ডকুমেন্টারি নির্মাণের জন্য জেলা প্রশাসন এবং কারিগরি সহায়তার জন্য এক অনলাইন নিউজ পোর্টালকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, সদ্যস্বাধীন দেশে ফিরে এসেই সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে বঙ্গবন্ধু দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন। একজন সত্যিকারের মানবদরদী নেতা হিসেবে বঙ্গবন্ধু পিছিয়েপড়া চা-শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর টানে হাওর, পাহাড়-চা বাগান ও সমতল ঘেরা অপূর্ব সৌন্দর্যমণ্ডিত মৌলভীবাজার জেলায় এসেছেন বারবার।

তিনি আরও বলেন, সমগ্র জাতি গভীর শোকের সঙ্গে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন করছে। তিনি যে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনার মশাল প্রজ্বলন করেছিলেন তা এখন তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আলোকিত করছে। প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। দেশের অসহায় মানুষকে সহায়তা দেয়া হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধিসহ সবধরনের সাহায্য করা হচ্ছে।

উল্লেখ্য, ডকুমেন্টারিতে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্নের তথ্য ও ফুটেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বঙ্গবন্ধুর ম্যুরাল, শহীদ মিনার, আনসার ফিল্ড (বর্তমান ডিসি অফিস), শাহ মোস্তফা সড়কে ওয়াপদা রেস্ট হাউস, মৌলভীবাজার ক্লাব, দেওয়ানি মসজিদ, জনমিলন কেন্দ্র, শ্রীমঙ্গলের ফুলছড়া চা-বাগানের ডাকবাংলো, নন্দরানী চা-বাগান, ডা. আলীর বাসা, টি-রিসোর্ট, শহীদ মিনার, তৎকালীন সোনালি ব্যাংক প্রাঙ্গণ, বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগরের টেংরাবাজার ও কমলগঞ্জের শমসেরনগর থেকে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন ধারণ করা হয়েছে।

বঙ্গবন্ধুকে দেখেছেন, বঙ্গবন্ধুর সঙ্গে স্মৃতি আছে এমন ব্যক্তিদের সাক্ষাতকারও অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা তথ্য অফিসের মাধ্যমে ডকুমেন্টারিটি জেলার সাতটি উপজলার গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে প্রদর্শন করা হবে।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com