1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
তুষারপাতে বিপর্যস্ত ইতালির জনজীবন - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ১৯৫ বার পঠিত

তুষারপাতে ইতালির জনজীবন স্থবির হয়ে পড়েছে। বরফ জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলেও ব্যাপক তুষারপাতের খবর পাওয়া গেছে। আগামী কয়েক দিনে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

বরফে ঢাকা পড়েছে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল। তীব্র তুষারপাতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। রাস্তায় গাড়ি আটকে সৃষ্টি হয়েছে যানজটের। কোথাও কোথাও গাড়ি ঠেলে নিতে বাধ্য হন যাত্রীরা। সড়কের পাশাপাশি রেল যোগাযোগও ব্যাহত হয়। বিপাকে পড়েন সাধারণ মানুষ। আগামী কয়েক দিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

তবে কোথাও কোথাও অনেককে পরিবার-পরিজন নিয়ে বড়দিন পরবর্তী হোয়াইট ক্রিসমাসে মেতে উঠতে দেখা যায়। বরফের মধ্যে স্কি করে আনন্দ করেন তারা।

তারা জানান, শিশুরা খুব আনন্দিত। তারা সবাই এই মৌসুমের তুষারপাত খুব উপভোগ করছে।

তুষারে ঢেকে গেছে মিলানের পথঘাট। তীব্র তুষারপাতে সোমবার মিলানের পাশাপাশি ইতালির উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা তুষারে ঢাকা পড়ে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় গাড়ি চালাতে বেশ ভোগান্তি পোহাতে হয় চালকদের। রাস্তা পরিষ্কারে ব্যস্ত সময় পার করেন বেসামরিক সেবাকর্মীরা।

হিমশীতল দমকা বাতাসে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। তবে করোনার কারণে বিভিন্ন বিধিনিষেধ থাকায় মানুষের সংখ্যা বাইরে কম বলে সড়কের ট্রাফিক অনেকটাই নিয়ন্ত্রণে ছিল।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com