1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
১৫ আগস্টের খুনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১১০ বার পঠিত

১৫ আগস্টের ঘটনায় সম্পৃক্ত যেসব খুনিরা বিদেশে আছে তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

রোববার (১৫ই আগস্ট) দুপুরে বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ দাবি করেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ছিল অসাধারণ নেতৃত্বের গুনাবলী। তার সাহসিকতা, সততা, মহানুভবতা, মানবিকতা, ধর্মনিরপেক্ষতা, মানুষের প্রতি ভালোবাসা, আস্থা, বিশ্বাস, ত্যাগ, দেশপ্রেম, নির্লোভসহ অনেক গুনাবলী ছিল যেগুলো বিশ্লেষণ করলে একেকটি উপন্যাস লেখা যায়। বঙ্গবন্ধুর নেতৃত্বের ব্যাপকতা, গভীরতা আর কারও নেতৃত্বের সঙ্গে তুলনা করা যায় না।

তিনি বলেন, সারা বাংলাদেশের মানুষ ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় একটি কমিশন গঠন করার জন্য বলছে। এই কমিশনের মাধ্যমে ষড়যন্ত্রকারী, দোষী এবং যারা বেনিফিশিয়ারি তাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের নেপথ্যে যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দিতে হবে। যে সব খুনিরা বিদেশে আছে তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক।

পিতা-মাতাদের অনুরোধ করে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ শিশু ও নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিন। বঙ্গবন্ধুর আদর্শে তাদের অনুপ্রাণিত করুন। আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যত। তারা একদিন এ দেশকে নেতৃত্ব দেবে। বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত করার যে ভিশন তা আজকের শিশুরাই বাস্তবায়ন করবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে।

আলোচনা সভায় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com