1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বঙ্গবন্ধুর আত্মজীবনীই বাংলাদেশের ইতিহাস : স্বাস্থ্যমন্ত্রী - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৪৩ বার পঠিত

বাংলাদেশ ছাড়া বিশ্বের কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে সপরিবারে হত্যার মতো এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশেই সরকার বা রাষ্ট্রপ্রধানকে হত্যার ঘটনা ঘটছে। কিন্তু কোনো দেশেই সপরিবারে সবাইকে হত্যার ঘটনা ঘটেনি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে কালো অধ্যায়ের সূচনা করেছেন ঘাতকরা।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ। তার আত্মজীবনী পড়লে বাংলাদেশের ইতিহাস জানা যাবে।

১৯৭১ সালের আগে বা পাকিস্তান আমলে বাংলাদেশের মানুষ দ্বিতীয় শ্রেণির নাগরিক ছিলেন উল্লেখ করে জাহিদ মালেক বলেন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ছিল না। চাকরিতেও তেমন সুযোগ দেওয়া হতো না। কলকারখানাসহ সবকিছুই ছিল পাকিস্তানিদের। দেশ স্বাধীনের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আলোচনা সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এখন করোনা সংক্রমণ ক্রমান্বয়ে কমছে। মাসখানেক আগেও এ সংক্রমণ ৩২ শতাংশ পেরিয়ে গিয়েছিল। মৃত্যুও দিনে পৌনে তিনশ পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। তবে সন্তুষ্ট পর্যায়ে আনতে আমাদের আরও কাজ করতে হবে। সবাইকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com