1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
‘স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র সফল হয়নি’ - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১২১ বার পঠিত

বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করার ষড়যন্ত্র সফল হয়নি বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

তিনি বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকেই দেশবিরোধী চক্রান্তে লিপ্ত ছিল স্বাধীনতাবিরোধীরা। ৭৫-এর কালো রাতে নির্মমভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল তারা। সাময়িকভাবে তাদের ষড়যন্ত্র সফল হলেও বাস্তবে তা সফল হয়নি।

রোববার (১৫ আগস্ট) আগারগাঁওয়ে সমাজকল্যাণ অধিদফতর মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার সুযোগ পান। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০০১ সালে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত আবারও ক্ষমতায় আসে। সে সময় তারা ব্যাপক অরাজকতা চালায়। পরবর্তীতে ২০০৯ সালে শেখ হাসিনা আবারও দেশ পরিচালনার সুযোগ পান। এরপর তিন মেয়াদে তিনি রাষ্ট্রক্ষমতায় রয়েছেন। মানুষ অনুধাবন করেছে শেখ হাসিনার বিকল্প কেউ নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশকে যারা তলাবিহীন ঝুড়ির দেশে রূপান্তরিত করতে চেয়েছিল তারা আজ বিস্মিত বাংলাদেশের অগ্রযাত্রা দেখে। তলাবিহীন ঝুড়ির দেশ থেকে উপচেপড়া দেশে রূপান্তর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা এখন সবাই বিশ্বাস করে। তিনি এখন সারাবিশ্বে রোল মডেল।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার বলেন, স্বাধীন দেশে ফেরার পর বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ট্রাস্টের গোড়াপত্তন করলেন, কৃষকদের খাজনা মওকুফ করলেন, ধ্বংসপ্রাপ্ত ব্রিজের মেরামতের ব্যবস্থা করলেন। কিন্তু তখন থেকে দেশবিরোধীরা নানা চক্রান্ত করছিল। সেই সময়েও কিছু আমলা তাকে সহযোগিতা করেননি। দেশবিরোধী আমলাদের উদ্দেশে বঙ্গবন্ধু বলেছিলেন, আমলারা দেশের মালিক নন, সেবক। বঙ্গবন্ধু সরকারি কর্মচারীদের জনগণের সঙ্গে মিশে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। আমলাদের তিনি জনগণের সেবক, ভাই, সন্তান, বোন, বাবা, বন্ধু হতে বলেছিলেন।

jagonews24

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমরা দেশ গড়ার অংশীদার। স্বজনপ্রীতি ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে আমাদের কাজ করতে হবে। বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে পারলে আমরা শোষণমুক্ত সমাজ পাব বলে জানান তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আরমা দত্ত বলেন, পাকিস্তানিরা বঙ্গবন্ধুর কবর খুঁড়েছিল কিন্তু তাকে তারা মারতে পারেনি। বঙ্গবন্ধুর মতো মহান একজন মানুষকে কীভাবে কুচক্রীরা হত্যা করেন সেটা সত্যিই অবিশ্বাস্য।

তিনি বলেন, আমার দাদাকে পাকিস্তানিরা নির্মমভাবে মেরে ফেলে। তার মরদেহ আমরা আজও পাইনি। বঙ্গবন্ধু আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন- তুই ছিলি দাদার আমানত, এখন তুই আমার আমানত। যখন তখন মন খারাপ হতো, ৩২ নাম্বারে চলে যেতাম। তিনি সবসময় হাসিমুখে কথা বলতেন। বঙ্গবন্ধু আমাদের একটা দেশ দিয়ে গেছেন, একটা জাতি দিয়ে গেছেন। তার কন্যা শেখ হাসিনা এখন সেই জাতি বিনির্মাণ করছেন।

নদী বন্দর / জিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com