1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
‘বঙ্গবন্ধুর বিশ্বাস ছিল এ দেশের মানুষ তাকে হত্যা করবে না’ - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৩১ বার পঠিত

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধুর অগাধ বিশ্বাস ছিল এ দেশের মানুষ তাকে হত্যা করবে না। স্বাধীনতার পরাজিত শক্তিরা পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে।

তিনি বলেন, এই স্বাধীনতাবিরোধীরাই বাঙালির ইতিহাসের চাকা ঘুরাতে চেয়েছিল কিন্তু পারেনি। বাঙালি জাতি তার সঠিক ইতিহাস ও সত্যকে চিনতে ও জানতে পেরেছে। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে প্রস্তুত করেছিলেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে কীভাবে স্বাধীনতা অর্জন করতে হয়।

রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।

jagonews24

শিল্পমন্ত্রী বলেন, জাতির পিতা তার স্বপ্নের সোনার বাংলা গঠনের জন্যও জাতিকে প্রস্তুত করে রেখে গেছেন। জাতির পিতার স্বল্পকালীন জীবনে যা দিয়ে গিয়েছেন, তা একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দর্শন, আমাদের নতুন করে আর কিছু প্রয়োজন হবে না।

শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর এই রাজনৈতিক দর্শনই একটি সুখী-সমৃদ্ধ জাতি গঠনের জন্য যথেষ্ট। এছাড়া জাতির পিতা বাংলাদেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনা করে বিশ্বের বুকে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।

শিল্পমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বল্পকালীন জীবনে রাষ্ট্র পরিচালনায় যে দর্শন দিয়ে গিয়েছিলেন, সেই আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে মধ্যে বাংলাদেশ একটি উন্নত আয়ের দেশে পরিণত হবে।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, আজকে বঙ্গবন্ধুর প্রকৃত জীবনদর্শন সম্পর্কে না জেনে সুবিধাভোগীরা বঙ্গবন্ধুর ওপরে যে যেভাবে পারছে কথা বলছে। আওয়ামী লীগ সেজে নিজেদের স্বার্থ হাসিল করছে, এজন্য আওয়ামী লীগ শঙ্কিত।

jagonews24

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে শিল্প-সমৃদ্ধির উন্নয়নে দলমত নির্বিশেষে সবার প্রতি কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, বঙ্গবন্ধু একটি চেতনা ও প্রতিষ্ঠানের নাম। ১৫ আগস্টকে আমাদের রক্ত ও আত্মার মধ্যে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর প্রতিজ্ঞাকে এগিয়ে নিয়ে যেতে হবে। শিল্পায়ন নিয়ে জাতির পিতা যে স্বপ্ন দেখেছেন তা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে।

এ সময় ২০তম বিসিএস প্রশাসন ক্যাডারের পক্ষে শিল্পমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আব্দুল ওয়াহেদ ও শিল্প মন্ত্রণালয়ের উপসচিব শামিম সুলতানা মুজিব শতবর্ষের স্মারকগ্রন্থ ‘অনুভবে বঙ্গবন্ধু’ শিল্পমন্ত্রী, প্রতিমন্ত্রী ও শিল্পসচিবকে উপহার প্রদান করেন।

এর আগে শিল্পমন্ত্রী, প্রতিমন্ত্রী ও শিল্প সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর/সংস্থার প্রধানরা শিল্প মন্ত্রণালয়ের চত্বর ও লবিতে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বঙ্গবন্ধুর কর্নার পরিদর্শন, খাদ্যসামগ্রী বিতরণ ও মন্ত্রণালয় চত্বরে বৃক্ষরোপণ করেন।

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com