1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
সন্ধ্যার পর লঞ্চ-স্পিডবোটে পদ্মা পারাপারে নিষেধাজ্ঞা - Nadibandar.com
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৪৯ বার পঠিত

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে সন্ধ্যা সাড়ে ৬টার পর যাত্রীবাহী নৌযান (লঞ্চ ও স্পিডবোট) চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সন্ধ্যা সাড়ে ৬টার পর কোনো নৌযান শিমুলিয়া, বাংলাবাজার, মাঝিকান্দি ঘাট ত্যাগ করতে পারবে না।

সোমবার (১৬ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌযান চলাচল সম্পর্কিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, চলমান বর্ষা মৌসুমে পদ্মা নদীতে উজান থেকে নেমে আসা পানির চাপ বৃদ্ধির কারণে শিমুলিয়া, বাংলাবাজার, মাঝিকান্দি ও কাছাকাছি এলাকায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষিতে নৌদুর্ঘটনা পরিহার ও জানমালের নিরাপত্তার স্বার্থে জারিকৃত রুট পারমিট ও সময়সূচি অনুযায়ী চলাচলকারী যাত্রীবাহী নৌযানগুলোকে সকাল সাড়ে ৬টা থেকে চলাচল শুরু করে বর্ণিত ৩টি লঞ্চঘাট ত্যাগের সর্বশেষ সময়সীমা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নির্ধারণ করা হলো। কোনো যাত্রীবাহী নৌযান সন্ধ্যা সাড়ে ৬টার পর ঘাট ত্যাগ করতে পারবে না।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com