1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
দেশেই শুরু হচ্ছে করোনার টিকা উৎপাদন - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১১২ বার পঠিত

দেশেই করোনাভাইরাসের (কোভিড ১৯) প্রতিষেধক টিকার উৎপাদন খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৬ আগস্ট) রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে অনুষ্ঠিত চীনের সিনোফার্মের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা জানান।

তিনি বলেন, শুধু বেসরকারি পর্যায়েই নয়, সরকারিভাবেও করোনার টিকা উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিদেশেও টিকা রপ্তানি করবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। দেশেই টিকা উৎপাদনের এ চুক্তির মাধ্যমে একটি স্বপ্ন পূরণ হতে চলেছে। দেশে টিকা উৎপাদন শুরু হলে দেশের মানুষকে বেশি বেশি টিকাদান সম্ভব হবে। সংক্রমণ ও মৃত্যু কমে যাবে। দেশের অর্থনীতি আরও সচল হবে। করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে স্বাস্থ্যসেবার ওপর চাপ কমবে।

দেশের মাটিতে টিকা উৎপাদনের জন্য সোমবার (১৬ আগস্ট) সিনোফার্মের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় চীনের সিনোফার্মের এই টিকা দেশীয় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে উৎপাদন করা (ফিল ফিনিশড) হবে।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com