1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
যশোরে মোটরসাইকেল চালককে গলাকেটে হত্যা - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৪৭ বার পঠিত

যশোরের কেশবপুরে রাসেল হোসেন (২২) নামে ভাড়ায়চালিত মোটরসাইকেলের এক চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাগরদাঁড়ির শ্রীপুর-টেপার মাঠ নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রাসেল কেশবপুর উপজেলার সাবদিয়া গ্রামের মাজেদ হোসেনের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রাসেল ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাতে কেশবপুর শহর থেকে ভাড়ায় যাত্রী নিয়ে রাসেল চুকনগরে যান। সেখান থেকে দুজন যাত্রী নিয়ে সাগরদাঁড়ি যাচ্ছিলেন। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বাড়িতেও ফেরেননি।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি মাঠে একটি মরদেহ পড়ে আছে। পরে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। একই সময়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। দ্রুত জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশ কাজ করছে।

নদী বন্দর / বিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com