1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
করোনা: টাঙ্গাইল হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু - Nadibandar.com
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৭১ বার পঠিত

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত হয়ে চারজনের এবং উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়।

বুধবার (১৮ আগস্ট) সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য জানান ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩২৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সদরে ৫০ জন, ঘাটাইলে সাতজন, দেলদুয়ারে ছয়জন, মধুপরে চারজন, ভূঞাপুরে তিনজন এবং কালিহাতীতে দুইজন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ২৪৪। মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৩৯ জন। আর সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৩৭ জন।

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com