1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
খুলনা বিভাগে করোনা কাড়ল ১৬ প্রাণ - Nadibandar.com
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৮৯ বার পঠিত

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪২৩ জন।

বুধবার (১৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের খুলনা, যশোর ও কুষ্টিয়ায় চারজন করে মারা গেছেন। এছাড়া বাগেরহাটে একজন, ঝিনাইদহে দুইজন ও চুয়াডাঙ্গায় একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ২০৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৮৬৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৭৪২ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com