1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ইসলামী ব্যাংক ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মধ্যে গ্রাহক সেবা সংক্রান্ত চুক্তি - Nadibandar.com
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৮৭ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মধ্যে গ্রাহক সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর অনুষ্ঠান ১৮ আগস্ট ২০২১, বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আফজাল করিম ও ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী।

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। অনুষ্ঠানে গ্রামীণ ও উপশহর গৃহ বিনিয়োগ প্রকল্প মনজিল্ এর বিনিয়োগ বিতরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ এফসিএস ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মোঃ আতিকুল ইসলাম।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় পল্লী ও উপশহর অঞ্চলে নিম্ন ও মধ্যবিত্তের জন্য গৃহীত প্রকল্পটি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর যৌথ অর্থায়নে ইসলামী ব্যাংক পরিচালনা করবে।

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com