1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মালিক-শ্রমিকদের কারখানা পরিষ্কার রাখার আহ্বান বিজিএমইএর - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১২৬ বার পঠিত

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তাররোধে সব পোশাক কারখানার মালিক, শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের কারখানা ও নিজ নিজ বাসাবাড়ি নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বর, যার বাহক এডিস মশা। স্থির পানিতে এডিস মশা বংশ বৃদ্ধি করে। তাই এডিস মশা নিয়ন্ত্রণে মশার উৎপত্তিস্থল ও প্রজনন উৎসে নজর দিতে হবে।

বুধবার (১৮ আগস্ট) চট্টগ্রামের ইউনি গার্মেন্টস লিমিটেডে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পোশাক শ্রমিকসহ জনমনে সচেতনতা সৃষ্টির উদ্দেশে বিজিএমইএ গৃহীত কার্যক্রমের আওতায় এ সভার আয়োজন করা হয়।

বিজিএমইএ সভাপতি পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধক লিফলেটও বিতরণ করেন। সভায় বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বর্ষার এই সময়ে যথাযথ পদক্ষেপ নেয়া না হলে ভয়াবহ রূপে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সবাই মিলে প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করলে ডেঙ্গুর এই প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব হতে পারে। তিনি এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসা এবং দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান।

পরবর্তীতে জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিএমইএর গৃহীত ধারাবাহিক কর্মসূচির আওতায় বিজিএমইএ নেতারা ইউনি গার্মেন্টস কারখানা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, সম্প্রতি বিজিএমইএ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে ১০ দফা নির্দেশনা দিয়ে একটি গাইডলাইন সদস্যভুক্ত কারখানাগুলোকে প্রেরণ করেছে।

কর্মসূচিতে বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, হারুন অর রশিদ, নাভিদুল হক, মো. ইমরানুর রহমান, তানভির হাবিব, এ এম শফিউল করিম (খোকন), মো. হাসান (জ্যাকি), এম এহসানুল হক, সাবেক পরিচালক ও কাস্টমস (সমুদ্র) বিষয়ক বিজিএমইএর স্থায়ী কমিটির চেয়ারম্যান অঞ্জন শেখর দাশ এবং ইউনি গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সারওয়ার রিয়াদও উপস্থিত ছিলেন।

নদী বন্দর / এমকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com