1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
সন্ধ্যায় হাটহাজারী মাদরাসায় জুনায়েদ বাবুনগরীর জানাজা - Nadibandar.com
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২০২ বার পঠিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মরদেহ রাখা হয়েছে হাটহাজারী মাদরাসায়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

হেফাজত আমিরের খাদেম এইচএম জুনায়েদ এ খবর নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে জুনায়েদ বাবুনগরীর মৃত্যু হয়। পরে দুপুর দেড়টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স হাটহাজারী মাদরাসায় নেয়া হয়।

এর আগে এর আগে আজ বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়।

হাটহাজারী মাদরাসার একটি সূত্র জানায়, গতকাল (বুধবার) সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আজ বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার হঠাৎ আরও অবনতি হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

জুনায়েদ বাবুনগরী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত ৮ আগস্ট দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গাড়িতে বসে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন জুনায়েদ বাবুনগরী।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com