1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
একই হাসপাতালে স্ত্রীর মৃত্যুর ৭ দিনের মাথায় না ফেরার দেশে স্বামীও - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৭৬ বার পঠিত

সাভারের আশুলিয়ায় একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যুর সাতদিন পর মারা গেলেন স্বামীও। বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা যান।

মৃত মনির মাস্টার সাভারের আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা এবং সাবেক শিক্ষক ছিলেন। তার স্ত্রী ছমিরন নেছা গৃহিণী।

মৃত মনির মাস্টারের ভাতিজা মাসুদ রানা বলেন, চাচিকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর উওরার কেজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১১ আগস্ট রাতে চাচি মারা যান। এর দুদিন পর স্ট্রোক করলে চাচাকে একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১২টার দিকে চাচাও মারা যান। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশেই তার দাফন সম্পন্ন হয়।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com