1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ধর্মান্ধরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না : কৃষিমন্ত্রী - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৩০ বার পঠিত

‘দেশের মাটিতে ধর্মান্ধরা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাদের রাজনীতিতেও প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। ধর্মান্ধদের শেকড় এ দেশে, পাকিস্তানে, আফগানিস্তানে বা যেখানেই যত গভীরেই হোক না কেন তা সমূলে উপড়ে ফেলা হবে।’

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ফার্মগেটে বিএআরসি মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে মানবজাতির মুক্তির মহান নেতা হতেন। পৃথিবীতে যারা মানবতার শত্রু, যারা নানা কারণে বিশ্বব্যাপী বর্বরোচিতভাবে জঘণ্যতম হত্যাকাণ্ড চালায়, যারা জঙ্গিবাদে বিশ্বাস করে ও জঙ্গি বানায়- তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর প্রতিবাদী কণ্ঠ ও অবস্থান থাকত সবার উপরে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কৃষি বিপ্লবের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু কৃষি উন্নয়নের যে ভিত্তি স্থাপন করেছিলেন, সে ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিতে এই বিস্ময়কর সাফল্য এসেছে। এ সাফল্যকে আরও বেগবান করতে কৃষিবিদ, বিজ্ঞানীসহ সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আব্দুর রৌফ। বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল। অন্যান্যের মধ্যে হোসনে আরা এমপি ও সংস্থা প্রধানরা বক্তব্য দেন। এ সময় সশরীরে ও সারা দেশ থেকে ভার্চুয়ালি প্রায় সাত শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com