1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বিএসএমএমইউয়ের প্রতি বিভাগে পিএইচডি ডিগ্রি চালুর উদ্যোগ - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ১২৫ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রতিটি বিভাগে পিএইচডি ডিগ্রি চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সোমবার (২৩ আগস্ট) সকালে বিএসএমএমইউয়ের এ ব্লক অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডেন্টিস্ট্রি অনুষদের দন্ত বিভাগ সমূহের উচ্চতর শিক্ষা, চিকিৎসা, গবেষণাসহ সার্বিক উন্নয়ন বিষয়ক কর্মশালা ‘কারিকুলাম ডেভেলপমেন্ট অব ডেন্টাল বেসিক অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সাইন্সেস’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

‘কারিকুলাম ডেভেলপমেন্ট অব ডেন্টাল বেসিক অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সাইন্সেস’ বিষয়টি ২৪ বছর আগে বাস্তবায়ন হওয়া উচিত ছিল বলে মন্তব্য করে বিএসএমএমইউ উপাচার্য বলেছেন, বর্তমান প্রশাসন উচ্চতর চিকিৎসা শিক্ষা, বিশ্বমানের চিকিৎসাসেবা ও গবেষণা নিশ্চিত করতে নানাবিধ উদ্যোগ নিয়েছে। প্রতিটি বিভাগে পিএইচডি ডিগ্রি চালুর উদ্যোগ নিয়েছে। প্রফেসর এমেরিটাস ও ভালো থিসিসের জন্য ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালুর উদ্যোগ নিয়েছে। প্রতিটি বিভাগের কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য বিভাগীয় প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সাধারণ চিকিৎসাসেবা ও শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি করোনা ইউনিটের আইসিইউ ও সাধারণ শয্যা সংখ্যা বৃদ্ধি করেছে। ৩৫৭ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব কোভিড ফিল্ড হাসপাতাল চালু করেছে। এছাড়া ভ্যাকসিনেশন কার্যক্রম ও করোনা শনাক্তকরণ টেস্ট কার্যক্রম চালু রেখেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ও ওরাল হেলথ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়লের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ওরাল হেলথ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক ডা. মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডা. মো. আজম খান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওরাল হেলথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আশীষ কুমার বনিক।

এ কর্মশালায় দেশের বিশিষ্ট দন্ত চিকিৎসকরা সরাসরি এবং ভারত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের দন্ত রোগ বিশেষজ্ঞরা ভার্চুয়ালি অংশ নেন। কর্মশালার সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল ২৩ আগস্টকে ‘কারিকুলাম ডেভেলপমেন্ট অব ডেন্টাল বেসিক অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সাইন্সেস’ দিবস ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com