1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
দিনাজপুরে খেলার মাঠে বজ্রপাতে ৪ শিশুর মৃত্যু - Nadibandar.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ১৮১ বার পঠিত

দিনাজপুরে খেলার মাঠে বজ্রপাতে চার শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই শিশু। তারা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লকের রেলঘুন্টি সংলগ্ন নিশ্চিন্তপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-আপন (১২), মিম (১২), হাসান (১৩) ও সাজ্জাদ(১৪)। তাদের সবার বাড়ি উপশহরের ৮ নম্বর ব্লকের রেলঘুন্টি এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হতাহতদের কেউ মাঠে ফুটবল খেলছিল, কেউ বৃষ্টিতে ভিজছিল। আবার কেউ খেলা দেখছিল।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডমাস্টার মাসুদ রানা বজ্রপাতে চার শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

নদী বন্দর / বিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com