1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক - Nadibandar.com
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১৫৫ বার পঠিত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (২৪ আগস্ট) এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বিচারপতি আমির হোসেন বিচারকের দায়িত্ব পালনকালে সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন।

রাষ্ট্রপতি মরহুম বিচারপতি আমির হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিচারপতি আমির হোসেন আজ সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

তার প্রথম জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com