1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কমিশন করে আগস্টের কুশীলবদের খুঁজে বের করতে হবে - Nadibandar.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১৩৫ বার পঠিত

১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্ট হত্যাযজ্ঞের কুশীলবদের খুঁজে বের করে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এজন্য একটি কমিশন গঠন করে কঠিন বিচার করার কথা বলেন তিনি।

সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, ‘পচাত্তর পরবর্তী সময়ে স্বাধীনতার ইতিহাসকে ছিন্নভিন্ন করে সাম্প্রদায়িক চেতনাকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করেছিল স্বাধিনতাবিরোধীরা। এখনো তারা সোচ্চার আছে। ১৫ এবং ২১ আগস্ট হত্যাযজ্ঞ একইসূত্রে গাঁথা। যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তারা বঙ্গবন্ধুর পরিবারকে একেবারে নিশ্চিহ্ন করতে চেয়েছিল।’

তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা এবং ১৫ আগস্ট হত্যাযজ্ঞের পেছনে অপশক্তির মদদদাতাদের খুঁজে বের করতে একটি কমিশন গঠন করতে হবে। যে কমিশন মূলহোতাদের খুঁজে বের করবে।’

তিনি বলেন, ‘দেশের আগ্রাসন ধর্মান্ধতা রোধে সংস্কৃতিকর্মীদের বড় ভূমিকা রয়েছে। সংস্কৃতিকর্মীদের মাধ্যমে দেশের মানুষকে যুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। সঠিক পথ দেখাতে হবে।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি নাট্যজন ফালগুনী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সৈয়দা রুবিনা আক্তার মিরা এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান ও জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com