1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাজধানীতে যুবকের মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা - Nadibandar.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৯ বার পঠিত

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে মো. রনি (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালা রিনা বেগম বলেন, খিলগাঁও গোড়ান বাজার এলাকার বাসায় এসে দেখি দরজা খোলা, পরে ভেতরে গিয়ে দেখতে পাই বাথরুমের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে রনি। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ভারত থেকে রনি ফল ও কসমেটিকস বাংলাদেশে এনে ব্যবসা করতেন। করোনার কারণে ভারতে প্রবেশ করতে না পারলে খিলগাঁও দক্ষিণ গোড়ান বাজার এলাকার মায়ের সঙ্গে ফলের ব্যবসা করতেন ওই যুবক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com