1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
পুরান ঢাকায় ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্বোধন - Nadibandar.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৭ বার পঠিত

পুরান ঢাকার বাংলাবাজার-লক্ষ্মীবাজার এলাকার বাসাবাড়িতে বিশুদ্ধ পানি সরবরাহে ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্টের (ডিডব্লিএসএনআইপি) কাজ শুরু করেছে ওয়াসা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীবাজারে এ কাজের উদ্বোধন করা হয়।

ডিডব্লিএসএনআইপির আইসিবি প্যাকেজ-২ দশমিক ১০-এর অধীনে ঢাকা ওয়াসার মডস জোন-১ আওতাধীন সেগমেন্ট-২ (ডিএমএ-১১৩) এলাকায় পানির লাইন স্থাপন ও পুনর্বাসন কাজ করা হবে। এ লাইনের দৈর্ঘ ২২ দশমিক ৯১ কিলোমিটার। প্রকল্পে অর্থ সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিডব্লিএসএনআইপির উপ-প্রকল্প পরিচালক মো. ওয়াজেদ উদ্দিন বলেন, নাগরিকদের নিরাপদ এবং বিশুদ্ধ পানি সরবরাহ করাই এই প্রকল্পের উদ্দেশ্য। আমরা পুরান ঢাকার প্রতিটি ঘরে ঘরে এই বিশুদ্ধ পানি দিতে চাই। যে কেউ খুব সহজেই এ পানির লাইনের সংযোগ নিতে পারবেন।

তিনি বলেন, পুরান ঢাকা অত্যন্ত ঘিঞ্জি এলাকা। এখানে ছোট ছোট গলিতে কাজ করা অনেক দুষ্কর। তারপরও এ প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। লাইনটি চালু হওয়ার পর পুরোনো লাইনটি বন্ধ করে দেওয়া হবে। ফলে কোথাও অবৈধ সংযোগ থাকবে না। নতুন লাইন থেকেও অবৈধ লাইন স্থাপনের সুযোগ নেই।

 

আগে ওয়ার লাইন থেকে গড়ে ৩৯ শতাংশ পানি অপচয় হতো জানিয়ে ওয়াজেদ উদ্দিন বলেন, এতো পরিমাণ পানি অপচয়ের কারণে রাজস্ব বঞ্চিত হতো ওয়াসা। লাইনের বিভিন্ন স্থান ফেটে ময়লা পানি ঢুকতো। এছাড়া সড়ক খুঁড়ে পানির লাইন স্থাপন করতে ব্যয় বেশি হতো। মানুষেরও দুর্ভোগ বাড়তো। তিনি বলেন, এখন আধুনিক পদ্ধতিতে (যন্ত্র) পানির লাইন স্থাপন করা হচ্ছে। এতে পানি অপচয় অনেক কমে যাবে। পানিতে জীবাণু মিশতে পারবে না।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন ছোটন বলেন, শুষ্ক মৌসুমে এ এলাকায় পানির জন্য হাহাকার শুরু হয়। তখন বিশুদ্ধ পানি পাওয়া দুষ্কর। এখন সরকার ওয়াসার মাধ্যমে যে উদ্যেগ নিয়েছে তা বাস্তবায়ন হলে মানুষের কষ্ট লাগব হবে।

ডিএসসিসির ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান ইমন বলেন, বিশুদ্ধ পানির অভাব দীর্ঘ দিনের। আশাকরি এ প্রকল্পটির মাধ্যমে মানুষ সুফল পাবে।

ডিএমএ-১১৩ প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিএসইবি-আরপিএলের (জেবি) কন্ট্রাক্ট ম্যানেজার এ কে এম জাফর উল্লাহ বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে এ এলাকার মানুষ সবচেয়ে বেশি লাভবান হবে। এখন যন্ত্রের সাহায্যে যে পদ্ধতিতে কাজ করা হচ্ছে, তাতে পানি অপচয় এবং খরচ কম হবে।

অনুষ্ঠানে ওয়াসার নির্বাহী প্রকৌশলী সাজিয়া আফরিন, ডিএমএসের ডেপুটি টিম লিডার জাকি মোস্তফা চৌধুরী, সিএমই নাজমুল হাসান প্রমুখ বক্তব্য দেন। বক্তব্য শেষ ফিতা কেটে এ কাজের উদ্বোধন করেন অতিথিরা।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com