1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মতিঝিলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ - Nadibandar.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৫ বার পঠিত

রাজধানীর মতিঝিলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। রোববার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক কালাই খান (৩৫) শরীয়তপুর জেলার জাজিরা থানার পালেরচর গ্রামের হাতেম খানের ছেলে। এ ঘটনায় আহত ইয়াসিন (১৩) ও আরাফাত (১০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

মতিঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন জানান, ভোর সাড়ে ৫টার দিকে মতিঝিল শাপলা চত্বর এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশাচালকসহ অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অটোরিকশাচালককে মৃত ঘোষণা করেন। আহত দুইজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com