1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, গ্রেফতার ২ - Nadibandar.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩১ বার পঠিত

রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতাররা হলেন- মো. হুমায়ুন কবির ও মো. সুমন শিকদার।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উত্তরখান থানার মাদারবাড়ি এলাকায় সোমবার অভিযান চালিয়ে হুমায়ুনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুই হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, অপর এক অভিযানে উত্তরখান থানার বালুরমাঠ এলাকা থেকে সুমনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বিষয়ে ওসি বলেন, গ্রেফতার হুমায়ুন কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

গ্রেফতারদের বিরুদ্ধে উত্তরখান থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com