1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
জীবনমান উন্নয়নে সংসদীয় কার্যক্রমে গতি ও জোর বাড়াতে হবে - Nadibandar.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৯ বার পঠিত

সংসদীয় কার্যক্রমে গতি আনার তাগিদ দিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখেন। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের জীবনমান উন্নয়নে আইনের শাসন, স্বচ্ছতা ও সুশাসন সমুন্নত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংসদীয় কার্যক্রম গতিশীল ও জোরদার করতে হবে।

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর উদ্যোগে এবং জাতিসংঘ ও অস্ট্রিয়ান পার্লামেন্টের সহযোগিতায় অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত ৫ম ওয়ার্ল্ড কনফারেন্স অফ স্পিকার্স অফ পার্লামেন্ট-এর “পার্লামেন্টস অ্যান্ড গ্লোবাল গভার্নেন্স: দ্যা আনফিনিসড এজেন্ডা” শীর্ষক আলোচনায় বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে স্পিকার এসব কথা বলেন। বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি, রুমানা আলী এমপি ও গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্পিকার বলেন, বিভিন্ন দেশের সংসদসমূহের সমন্বয়ের মাধ্যমে বহুপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জলবায়ু পরিবর্তন, অসমতা, লিঙ্গ বৈষম্য, গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ ও খাদ্য নিরাপত্তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সংসদীয় কূটনীতি ভূমিকা রাখছে এবং আইপিইউ ও জাতিসংঘ এক্ষেত্রে কাজ করছে।

সংসদীয় কূটনীতি তথা আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিভিন্ন দেশের বিরাজমান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলেও এতে জানানো হয়।

আলোচনা অনুষ্ঠানে আর্মেনিয়া ন্যাশনাল অ্যাসেম্বলির চেয়ারম্যান এলেন সিমোনিয়ান, ভারত লোকসভার স্পিকার ওম বিরলা, বুরুন্ডির সিনেট স্পিকার ইমানুয়েল সিঞ্জোহাগেরা, মন্টেনিগ্রো সংসদের স্পিকার এলেস্কা বেসিস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের স্পিকাররা অংশ নেন।

নদী বন্দর / পিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com