1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রাজশাহী মেডিকেলে আরও ৭ জনের মৃত্যু - Nadibandar.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন আক্রান্ত হয়ে এবং বাকি ছয়জন উপসর্গ নিয়ে মারা যান।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুজন পুরুষ ও পাঁচজন নারী। তাদের মধ্যে করোনা সংক্রমণে মারা গেছেন নাটোরের একজন এবং উপসর্গে নিয়ে মারা গেছেন রাজশাহীর তিনজন, নওগাঁর দুইজন ও পাবনার একজন। তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত একদিনে রামেকে নতুন ভর্তি হয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ৪২ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ৮০ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১২২ জন।

করোনা পরীক্ষার বিষয়ে রামেকের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৫৮ জনের নমুনা পরীক্ষায় ৪১ জন করোনা পজিটিভ শনাক্ত হন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com