1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরতে লাগবেনা অনাপত্তিপত্র - Nadibandar.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
হিলি প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

ভারতে যাওয়া বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে এখন থেকে প্রতিদিনই দেশে ফিরতে পারবেন। তবে আগের মতো বাংলাদেশ হাইকমিশন থেকে কোন অনাপত্তি পত্র আর নিতে হবেনা।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট কর্মকর্তা সেকেন্দার আলী জানান,ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতে যাতায়াতের নতুন নির্দেশনা এসেছে যা ইতিমধ্যে কার্যকরও শুরু হয়েছে।আগে সপ্তাহে তিন দিন ভারত থেকে দেশে ফেরা গেলেও এখন থেকে প্রতিদিন এই পথ দিয়ে পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে পারবেন। আগে দেশে ফিরতে ভারতে বাংলাদেশের হাইকমিশন থেকে অনাপত্তি পত্র নিয়ে আসতে হতো এখন সেটি ছাড়াই দেশে ফিরতে পারবেন পাসপোর্ট যাত্রীরা। তবে দেশে ফেরা পাসপোর্ট যাত্রীদের ৭২ ঘন্টার মধ্যে আরটিপিসিআর টেস্টের করোনা নেগেটিভ সনদ থাকতে হবে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com