1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাজধানীর শ্যামপুরে বিদেশি অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার - Nadibandar.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৮ বার পঠিত

রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৩। গ্রেফতাররা হলেন- ইয়াসিন ওরফে মো. আবুল হোসেন আবুল (৪২) ও বাবুল ওরফে কৃষ্ণা বাবুল (৪৭)।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে ঢাকা মহানগরীর শ্যামপুর এলাকার আইজি গেইট বস্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

তারা অস্ত্র ও গুলি সংরক্ষণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলেও জানান তিনি।

গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, শ্যামপুর এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করে আসছেন তারা। এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রির টাকা সংগ্রহে ভয়ভীতি প্রদর্শনের জন্য তারা এসব অবৈধ অস্ত্র ব্যবহার করেতেন।

গ্রেফতারদের বিরুদ্ধে শ্যামপুর থানায় দুটি অস্ত্র ও মাদক মামলা বিচারাধীন রয়েছে এবং তাদের বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় মামলা দায়েরও প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com