1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
অক্টোবরে ভারত থেকে টিকা আসবে: নৌপ্রতিমন্ত্রী - Nadibandar.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪২ বার পঠিত

বিভিন্ন দেশ থেকে প্রতি মাসে বাংলাদেশে এক কোটি টিকা আসছে, অক্টোবরে ভারত থেকেও টিকা আসবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের বিরলের মঙ্গলপুরে শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের (গৌরাঙ্গ আশ্রম) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পঁচাত্তর-পরবর্তী সময়ে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। ধর্ম দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীরা দেশকে ছিন্নভিন্ন করে দিয়েছে। তারা বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করেছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সেই অসাম্প্রদায়িক চেতনাকে ধরে রাখায় বাংলাদেশ আজ বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে।

সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ থাকে। সাহস নিয়ে মানুষ ধর্মীয় উপাসনালয় যেতে পারে।

বিএনপির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষ কীভাবে ভালো থাকবে, তারা সে কথা বলে না। তারা শুধু এতিমের টাকা আত্মসাৎ করা খালেদা জিয়ার মুক্তি দাবি করবে। সাত সমুদ্র তেরো নদীর ওপারে এক অপরাধী বসে আছে, তার সঙ্গে তারা যোগাযোগ করে কীভাবে বাংলাদেশ দখল করা যাবে। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে মীরজাফরের হাত ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ শাসন করেছে। আজকে লন্ডনে বসে তারেক রহমান ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো স্বপ্ন দেখছে। মানুষের এ হত্যাযজ্ঞ নৈরাজ্যের বিনিময়ে তিনি দেশকে দখল করতে চান। সেই সম্ভাবনা নেই।

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের কথা তুলে ধরে তিনি বলেন, উন্নত দেশগুলো যখন করোনা নিয়ে দিশেহারা, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে সাহসী করে তুলেছেন। সবার সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, করোনা মহামারিতে বিশ্বের সব মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল। সৌদি আরব, পাকিস্তানে মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশে কোনো মসজিদ-মন্দির বন্ধ হয়নি। স্বাস্থ্যবিধি মেনে সব চালু ছিল। বিশ্বের প্রথম ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ ভ্যাকসিন পেয়েছে। এখন বাংলাদেশে প্রতি মাসে এক কোটি ভ্যাকসিন প্রবেশ করছে। আগামী অক্টোবরে ভারত থেকে টিকা আসবে।

মন্দিরের সভাপতি নারায়ণ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াজেদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com